স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক ইসলাম রকিবের একমাত্র বোন আলমডাঙ্গা বিদ্যুৎ অফিসে কর্মরত আমির খসরুর সহধর্মীনি জুলেখা খাতুন (৫৩) ইন্তেকাল করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় আলমডাঙ্গার কলেজ পাড়াস্থ নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, একমাত্র কন্যা, বাবা-মা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, জুলেখা খাতুন বেশ কিছু আগে মিনিস্ট্রোকে আক্রান্ত হয়ে ছিলেন। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থ জীবন যাপন করছিলেন। কিন্তু গত ২১ মে আবারো দ্বিতীয় বারের মতো মাল্টিস্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন। পারিবারিক সিন্ধান্তে ঢাকা থেকে কুষ্টিয়া মেডিক্যালে ভর্তি করা হয়। অনেকটা কমায় চলে যাওয়ায় সেখান থেকে আলমডাঙ্গার বাসায় নিয়ে আসা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
গতকাল রাত সাড়ে ১১টায় আলমডাঙ্গা দারুসসালাম জামে মসজিদে নামাজে জানাজা শেষে সেখানেই মরহুমা জুলেখা খাতুনের দাফন কার্য সম্পন্ন করা হয়।
মরহুমার মৃত্যু সংবাদ জেনে তার নিকট আত্নীয় -স্বজন ও শুভাকাঙ্খীগন এক নজর দেখার জন্য ছুটে আসেন। এর মধ্যে মরহুমার কবরস্থান সহ দাফন কাযে সার্বিক সহযোহিতা করেন মীর উজ্বল। এ ছাড়া মরহুমা রুহের মাগফেরাত কামনা করেছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন, সাধারন সম্পাদক শাহ আলম সনি, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক-প্রকাশক সরদার আল-আমিন, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক-প্রকাশক আজাদ মালিতা, দৈনিক খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচি, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক মাথাভাঙ্গার আলমডাঙ্গার বুরো প্রধান রহমান মুকুল প্রমুখ।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ইসলাম রকিবের বোনের ইন্তেকাল



