জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে মাটির নিচ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

জীবননগর অফিস
জেলার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। গত মঙ্গলবার রাত ১০ টার দিকে বিজিবির অভিযানে এই অস্ত্র উদ্ধার করা হয়।
গতকাল বুধবার মহেশপুর  ৫৮- বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর বিওপির হরিহরনগর এলাকায় অভিযান  চালানো হয়। এ সময়  মেইন পিলার-৬৩ নং এর কাছে  বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গণির বাঁশ বাগানের পাশে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় কষ্টেপ পেচানো ৭.৬৫ মি. ডম. একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে ইংরেজিতে গঅউঊ ওঘ ওঞঅখণ লেখা রয়েছে। তবে এ ঘটনায় কোন চোরাকারবারীকে বিজিবি আটক করতে পারেনি।  উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জীবননগর থানায় জমা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে  জীবননগর থানার অফিসারস ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ বলেন, গতকাল রাত এগারোটার দিকে ৫৮ বিজিবি মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করে মালিকবিহীন একটি পিস্তল থানায় জমা দিয়েছেন। এছাড়া বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।