স্টাফ রিপোর্টার
সম্পত্তি ভাগাভাগি নিয়ে জাকির এন্ড ব্রাদার্সের চার ভাইয়ের মধ্যে চরম দ্বন্দ্ব দেখা দিয়েছে। বিগত কিছুদিন থেকে এ দ্বন্দ্ব প্রকট আকার ধারন করেছে। এ নিয়ে ভাই ও তার ছেলেদের মধ্যে হাতাহাতি থেকে মারামারির ঘটনা ঘটেছে। ৪ ভাইয়ের সম্পত্তি ও নগদ অর্থ সুষ্ঠুভাবে ভাগাভাগি না হলে যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন গ্রামবাসী। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কুলপালা গ্রামের নিজ খামারে আলোচিত হাঁস ব্যবসায়ী জাকির এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী জাকিরের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সংবাদ সন্মেলন করেছে আপন দুই ভাই। গত রবিবার বিকালে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন জাকিরের বড় ভাই আব্দুল কাদের ও মেঝ ভাই জয়নাল আবেদিন।
জানা গেছে, জেলার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে ২০০২ সালে জাকির হোসেন তার ভাইয়ের নিয়ে হাঁস পালনের ব্যবসা গড়ে তোলেন। দিনে দিনে ব্যবসা বৃদ্ধি পাওয়ায় খামারের নাম রাখা হয় মেসার্স জাকির এন্ড ব্রাদার্স মিক্সড এগ্রো ফার্ম এন্ড হ্যাচারী। তারা হাঁসের পাশাপাশি গরু মোটা তাজাকরন, মাছ ও ট্রেডিং ব্যবসা গড়ে তোলে। ব্যবসা বৃদ্ধি পাওয়ায় চাষযোগ্য জমি ও পুকুর ক্রয় করেন। এ কারনে ব্যাংক থেকে মোটা অংকের লোন নেন। এ ব্যবসায় ৪ ভাই সমান অংশীদার বলে তারা জানান। বিগত ২০ বছর ধরে তারা ৪ ভাই মিলে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলো। তবে গত ১ বছর ধরে তাদের মেঝ ভাই জয়নাল ও তার ছেলেদের নিয়ে গন্ডগোলের মুল সুত্রপাত। এখন বড় ভাই ও মেঝ ভাই ব্যবসায় গড়ে তোলা তাদের সম্পত্তি ও নগদ পাওনা বুঝে নিতে চান। তারা যৌথভাবে এ ব্যবসা আর পরিচালনা করতে চান না।
বিষয়টি জানাতে জাকিরের আপন দুই ভাইয়ের সংবাদ সন্মেলন করেছে। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে জয়নাল আবেদিন বলেন, কুলপালাতে মেসার্স জাকির এন্ড ব্রাদার্স মিক্সড এগ্রো ফার্ম এন্ড হ্যাচারী নামে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। আমরা ৪ ভাই একসাথে যৌথ মালিকানাধীন ব্যবসা পরিচালনা করে আসছি। আমাদের ৪ ভাইয়ের নির্দিষ্ট পরিমাণে একটি বেতন প্রতিষ্ঠান থেকে নেয়ার নিয়ম থাকায় তারা প্রায় ১০ বছর ধরে সেই নিয়মে বেতন নিয়ে আসছেন। সম্প্রতি পারিবারিক একটি বিয়ের ঘটনাকে কেন্দ্র করে জাকিরসহ তার অপর ভাই জয়নালকে লোকজন দিয়ে মারধর এবং বাড়ি ঘর ভাংচুর করে বাড়ি থেকে বের করে দেয়। সেই থেকে তার মাসিক বেতন বন্ধ করে দেয় জাকির। নিরুপায় হয়ে জয়নাল তার পৈত্রিক ভিটা বাড়ি ছেড়ে স্ত্রী সন্তনদের নিয়ে, তার শ্বশুর বাড়িতে মানবেতর জীবন যাপন শুরু করে। বর্তমানে তার আরও আর্থিক সমস্যা দেখা দিলে তিনি ও নিরুপায় হয়ে বেতনের টাকার জন্য বড় ভাই আব্দুল কাদেরের স্বরণাপন্ন হয়। তখন তিনি বলেন, তোমরা এসেছো কিছুক্ষণ বসে থাকো। আমরা ৪ ভাই এক জায়গায় বসে তোমার বেতনের টাকার বিষয়ে একটা সিদ্ধান্ত নেব।
হটাৎ ৮-১০ মিনিটের মধ্যে জাকির অফিসের সামনে আছে। তখন জয়নাল আবেদিন ছোট ভাই জাকিরকে বলেন ‘তোমার সাথে একটু কথা আছে। সামনে ও কুরবানীর ঈদ তাই আমার বেতনের কিছু টাকা লাগবে।’ একথা শুনে জাকির উত্তেজিত হয়ে বলে ‘তোর আবার কিসের টাকা’ এই বলে বেতনের টাকা না দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বাড়ি ভাংচুর করে এবং ২ সন্তানকে মারধর করে তাড়িয়ে দেয়। এছাড়া তার বাড়িতে যেতে চাইলে হুমকি দিয়ে বলে তোরা আমার বাড়িতে গেলে তোদের রক্ত দিয়ে গোসল করব। এ ধরনের হুমকি পেয়ে জয়নাল আবেদিন নিরুপায় হয়ে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান।
বিষয়টি জয়নাল তার বড় ভাইকে জানালে, জাকির হোসেন ক্ষুব্ধ হয়ে তার আপন বড় ভাই আব্দুল কাদেরের সাথেও খারাপ ব্যবহার করেন এবং প্রতিষ্ঠান থেকে বের করে দেয়ার হুমকি প্রদান করেন। এছাড়া হুমকি দেয় ‘তুই মাঠে গেলে তোকে মাঠে ৩ চাকা করে ফেলে রাখব।’ সাংবাদিক সম্মেলনে আরও অভিযোগ এর করা হয়, জাকির নিজেকে মানুষের সামনে জাহির করার জন্য তার পরিচিত লোকজন দিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে তার দুই ভাইকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সাথে জাকির ফার্মটিকে নিজের বলে বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে স্বেচ্ছাচারিতা করছে। জাকির তাদের আপন ভাই হলেও তাদের সাথে মালিক-কর্মচারীর মত আচরণ করছে।
সংবাদ সন্মেলনে জাকিরের বড় ভাই আবদুল কাদের বলেন, এ ব্যবসায় আমাদের ৪ ভাই সমান অংশীদার। গত ২০ বছরে ব্যবসা থেকে পুকুর করার জন্য ২৫ বিঘা ও মাঠান জমি ১৫ বিঘা কিনেছি। এ ছাড়াও আমাদের প্রত্যেকের নগদ টাকা এ ব্যবসার মধ্যে রয়েছে। ব্যবসার জন্য আমরা প্রায় সাড়ে ৩ কোটি টাকা লোন নিয়েছি। এখন যে অবস্থা আমরা আর যৌথ ব্যবসা করতে চাই না। আমরা আলাদা হতে চাই। সেই কারনে তিনি গ্রামবাসীর সহযোগীতা চেয়েছেন। এ সময় আরো বক্তব্য রাখেন চাচাতো ভাই আবদুল হান্নান বাবলু, ফুফাতো ভাই আবদুল হাকিম ও জয়নাল আবেদিনের ছেলে।
এ বিষয়ে জাকির হোসেনের সাথে কথা হলে তিনি সংবাদ সন্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানান।
কুলপালা গ্রামে হাঁসের খামারে জাকিরের বিরুদ্ধে তার দুই ভাইয়ের সংবাদ সম্মেলনসম্পত্তি ভাগাভাগি নিয়ে জাকির এন্ড ব্রাদার্সের চার ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চরমে



