চুয়াডাঙ্গায় ডিজাইনার অ্যাসোসিয়েশনের পঞ্চম বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ডিজাইনার অ্যাসোসিয়েশনের পঞ্চম বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার চুয়াডাঙ্গা আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। মিলনমেলায় আমন্ত্রিত অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও চুয়াডাঙ্গা-২ আসনের এমপি মোঃ রুহুল আমিন।
রকিবুজ্জামান হেলালের সভাপতিত্বে পঞ্চম বাৎসরিক মিলনমেলায় বিশেষ অতিথি ছিলেন আমরা চুয়াডাঙ্গাবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক  ইঞ্জিনিয়ার হাসান ইউসুফ, জামায়াতের দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী,  চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, ডিজাইনার গ্রুপের প্রবীণ ডিজাইনার, অ্যাসোসিয়েশনের সকল পরিচালনা পর্ষদ ও সদস্যবৃন্দ।
এ আমন্ত্রিত অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি বলেন, চুয়াডাঙ্গা ডিজাইনার অ্যাসোসিয়েশনের মঞ্চে উপস্থিত হয়ে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনারা ডিজাইনার, ডিজাইনের মাধ্যমে আপনারা মনের সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, তুলে ধরেন। ডিজাইনের মাধ্যমে অনেক সময় মানুষের মনের অবস্থার পরিবর্তন করা সম্ভব। সুতরাং আমরা আশা করব, আপনাদের মাধ্যমে আমরা নতুন দৃষ্টিভঙ্গি পাবো, বেকার যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আশা রাখি। আপনাদের কাছে আহ্বান থাকবে এমনভাবে একতাবদ্ধ হয়ে সর্বদা মানবতার কল্যাণে কাজ করবেন।
এ সময় রুহুল আমিন এমপি বলেন, সর্বদা মানব কল্যাণে কাজ করতে হবে। বেকার সমস্যার দূরীকরণের জন্য ডিজাইনারদের মাধ্যমে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রকিবুজ্জামান হেলাল বলেন, আমরা সর্বদা মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই। চুয়াডাঙ্গা ডিজাইনার এসোসিয়েশনের সন্মানিত ডিজাইনারগন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।