আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশে জ্বালানি তেলের দাম কমানো হবে : প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক


জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও দাম দ্রুত কমানো হবে বলে জানান তিনি।

আজ (সোমবার) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা একটি কথা কিন্তু বারবার বলার চেষ্টা করেছি যে, একান্ত যখন উপায়হীন হবে সরকার তখনই এ ধরনের অপ্রিয় কিছু সিদ্ধান্ত হয়তো নিতে বাধ্য হবে। মিডল ইস্ট ক্রাইসিসের কারণে এ ধরনের বাস্তবতা এসেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা উপায়হীন। আপনারাও ভালো জানেন। কিছু জায়গায় বাধ্য হয়ে সমন্বয় করতে হচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।