ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে সাগরিকা আক্তার বুলবুলি নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ¯^ামী শিমুল মিয়ার বিরুদ্ধে| এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ¯^ামী| রোববার ভোররাতে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে| নিহত সাগরিকা আক্তার বুলবুলি সদর উপজেলার করিমপুর গ্রামের ইন্তাজ আলী বিশ্বাসের মেয়ে ও ¯^ামী শিমুল হোসেন একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে|
নিহতের পিতা ইন্তাজ আলী বিশ্বাস অভিযোগ করেন, বেশ কয়েকদিন ধরে শিমুল তার স্ত্রী বুলবুলিকে মানসিক ও শারিরীক অত্যাচার করে আসছিলো| বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপও দিচ্ছিলো| এর আগের মারধর করার কারণে বুলবুলি বাবার বাড়িতে চলে যায়| গত ৩ দিন আগে শিমুল তাকে নিয়ে বাড়িতে আসে| শনিবার গভীর রাতে বুলবুলিকে কুপিয়ে গুরুতর আহত করে শিমুল| সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থা রোববার ভোররাতে মারা যায় বুলবুলি| এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ¯^ামী শিমুল হোসেন| হত্যাকারী শিমুল হোসেনকে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন ¯^জনরা|
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, ঘটনার সংবাদ শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম| আসামী গ্রেফতারে অভিযান চলছে|


