আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিয়ে প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক শান্তি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, অবৈধভাবে পুকুর খননের নামে মাটি বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম ও জনসেবার সুবিধা-অসুবিধা নিয়েও মতবিনিময় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এসএম মাহমুদুল হক, উদয় রহমান, হোসেন আলী এবং তাওহীদ আহমেদ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম, পাইলট মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, আলমডাঙ্গা সিদ্দীকিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সিরাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।