গাংনীতে এপেক্স বাংলাদেশের জেলা ৬-এর পালাবদল ও স্কুলিং অনুষ্ঠিত

মেহেরপুর অফিস
এপেক্স বাংলাদেশের ডিজি-৬ এর পালাবদল ও স্কুলিং অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের গাংনী শহরের কার্নিভাল ফিউশন রেস্টুরেন্টে শনিবার দুপুরে এ অয়োজন করা হয়। এপেক্সিয়ান জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে এবং ডিজি ০৬ এর ডিজি এস এম রফিকুল আলম বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি আবু নাঈম মাকসুদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন ও এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সয়ান আশরাফুল হক মানিক।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের এনওয়াইসিডি এপেক্সিয়ান আসাদুজ্জামান খোকন, সংগঠনের এনএসডি শাহনেওয়াজ পারভিন সেতু, সংগঠনের এনএডি এপেক্সিয়ান জুয়েল চৌধুরী ও এপেক্সয়ান কবীর আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম, তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিনারুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু সায়েম পল্টু, প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক হেলালউদ্দীন, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি ফিরোজ আহমেদ নিশান, এপেক্স ক্লাব অব মাদারীপুরের সভাপতি এইচ এম হাবিবুর রহমান, এপেক্স ক্লাব অব মিরপুরের সভাপতি মরিয়ম আক্তার মুক্তা ও এপেক্স ক্লাব অব মাদারীপুরের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মুক্তা।
অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব মেহেরপুরের সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় এপেক্স ক্লাব অব মেহেরপুরের পালাবদল অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের জন্য জুলফিকার আলি ভুট্টো ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মিন্টু নির্বাচিত হয়। সংগঠনের সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। তাদের শপথ পাঠ করান এপেক্স বাংলাদেশের ডিজি ৬ এর গভর্নর রফিকুল আলম বকুল।
প্রধান অতিথির বক্তব্য এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি সংগঠনের সার্বিক ইতিহাস এবং পরিচালনা ও ক্লাব সভাপতি, সেক্রেটারিসহ সদস্য কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।