সরোজগঞ্জ প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ নম্বর কুতুবপুর ইউনিয়নে দুস্থ, অসহায় ও চরম দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টায় কুতুবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, যিনি ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২ হাজার ৯৪০টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। চাল বিতরণ কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রশাসক মোঃ নাজমুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ জিয়াউর রহমান, ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রেজাউল হক, ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জামাত আলী, ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য বিল্লাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আফাঙ্গীর বিশ্বাস এবং ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আব্দুল হালিম।
কুতুবপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ



