জীবননগর অফিস
জীবননগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ৩ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে| আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দু’জনকে জীবননগর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে|
জানা গেছে, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের ভাদুর মোড় এলাকার আবুল হোসেনের সাথে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমির গাছের ডাল কাটা নিয়ে বিরোধ চলছিল| এরই জের ধরে গত শনিবার বিকাল ৫টার দিকে একই এলাকার জমির হোসেনের পুত্র রাসেল(২০), আনিস উদ্দিনের পুত্র সুমন হোসেন(৩০) ও তেতুল মন্ডলের পুত্র জমির হোসেন( ৪৫)সহ কয়েকজন লাঠিসোটা, লোহার রড ও কাঠের বাটাম নিয়ে তাদের বাড়ির সামনে এসে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিতে থাকে| এসময় পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আবুল হোসেন, স্ত্রী রওশনারা খাতুন ও কন্যা শিল্পী ইয়াসমিন কে বেধড়ক মারপিট করে| এ সময় রাসেল হোসেন তার হাতে থাকা ধারালো দা দিয়ে আবুল হোসেনের মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন|
পরিবারের আরেক সদস্য আবুল হোসেনের পুত্র আলমগীর হোসেন বাধা দিতে গেলে তাকেও মারপিট করে আহত করা হয়| পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়|
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত আবুল হোসেনের মাথায় ৪টি এবং রওশনারা খাতুনের পায়ে ৪টি সেলাই দেওয়া হয়েছে| এছাড়া প্রতিপক্ষ রাসেলের মাথায় ৮টি সেলাই দেওয়া হয়েছে| প্রতিপক্ষ জমির হোসেন জানান, গাছ কাটা কে কেন্দ্র করে আবুল হোসেন সহ তার পরিবারের লোকজন আমাদেরকে প্রায় সময় অকথ্য ভাষায় গালাগালি করত| এরপর আমি প্রতিবাদ করতে গেলে আমার উপর তারা আক্রমণ করে| এ ঘটনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ জানান, এ ঘটনায় উভয় পক্ষের দুইটি অভিযোগ পেয়েছি| ঘটনাটি তদন্ত-পূর্বক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে|



