গাংনীতে চাঁদার দাবিতে বোমা- চিরকুট ও সাদা কাপড় রেখে হুমকি

মেহেরপুর অফিস


চাঁদার দাবিতে বোমা সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে| গত শনিবার রাতের কোনো এক সময় মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা হাজীপাড়া এলাকার বজলুর রহমানের বাড়ির গেটের সামনে এসব রেখে যায় দুর্বৃত্তরা| গতকাল রবিবার সকালে তা উদ্ধার করে গাংনী থানা পুলিশ|
চিরকুটে বজলুর রহমানের চাচাতো ভাই ইউসুফ আলী ও তার ছেলে রাসেলকে উদ্দেশ্য করে কাফনের কাপড়, চিরকুট ও বোমা সদৃশ বস্তু রেখে ভয়ভীতি দেখানো হয়েছে| দাবী করা হয়েছে ৫ লাখ টাকা| কাজীপুর ইউনিয়নের ৬ ন¤^র ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহিবুল ইসলাম বলেন, রাতের আঁধারে কে বা কারা ইউসুফ আলীর চাচাতো ভাই বজলুর রহমানের বাড়ির সামনে এসব রেখে যায়| চিরকুটে ইউসুফ আলী ও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে| সকালে কাফনের কাপড়, চিরকুট ও বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেওয়া হয়|
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে| ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ| অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে| প্রসংগত, চলতি মাসের ৩ তারিখে গোয়ালগ্রাম ও ৬ তারিখে তেতুঁলবাড়িয়া গ্রাম থেকে বোমা উদ্ধার করে পুলিশ|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।