চুয়াডাঙ্গায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

স্টাফ রিপোর্টার

সরকারের জাতীয় ¯^াস্থ্যনীতির মূলকথা ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’ এই নীতিকে সামনে রেখে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ অন্যান্য জীবাণুবাহিত রোগ প্রতিরোধে চুয়াডাঙ্গায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে| রোগবালাই মুক্ত পরিবেশ গড়তে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়|

তারই অংশ হিসেবে প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি কলেজ, হাট-বাজার ও রাস্তাঘাটে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়| অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার| গতকাল শনিবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়| জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে তদারকি করেন এবং জনসাধারণের মাঝে সচেতনতামূলক দিকনির্দেশনা দেন|

অভিযান চলাকালে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, জীবাণুবাহিত রোগ থেকে বাঁচতে হলে আমাদের চারপাশ পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই| শুধু প্রশাসনের একার পক্ষে এটি সম্ভব নয়, প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে| লার্ভা জন্মাতে পারে এমন জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে| অভিযান শেষে সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্য অনুরোধ জানানো হয়|

অভিযানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, সহকারী কমিশনার আবদুল্লাহ আল শামীম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহআলম সনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খাঁনসহ চুয়াডাঙ্গা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।