স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা দায়িত্বশীল সমাবেশে চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন বলেছেন, নির্বাচনের রায় বর্তমান সরকার মানছে না| গত নির্বাচনে দেশের জনগণ দুইটা ভোট দিয়েছেন| একটা সংসদ নির্বাচন, অপরটি গণভোট | সরকারী দল বলছেন, জনগণ না বুঝে গণভোটে অংশ নিয়েছেন |
তিনি গতকাল শুক্রবার বেলা চারটায় বেগনগর সদর অফিসে দায়িত্বশীলদের সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন | এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান , জেলা সেক্রেটারী অ্যাড. আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, জেলা প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, জেলা সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক খলিলুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মহিউদ্দিন, দর্শনা থানা আমির রেজাউল করিম, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, সদর আমির বেলাল হুসাইন, গাংনী -আসমানখালী থানা আমীর আব্বাস উদ্দিন, চুয়াডাঙ্গা পৌরশাখার আমির হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা পৌরশাখার আমির মাহের আলীসহ সকল উপজেলা সেক্রেটারী উপস্থিত ছিলেন |



