পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে চুয়াডাঙ্গা-মেহেরপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও পদযাত্রা

স্টাফ রিপোর্টার


ওষুধ কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে চুয়াডাঙ্গা-মেহেরপুরে মানববন্ধন ও পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে| সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল বিরোধী অভিযানকালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদেরকে আটক ও হয়রানির প্রতিবাদে ফার্মাসিউটিক্যালস রিপ্রেসেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) চুয়াডাঙ্গা শাখা গতকাল সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চুয়াডাঙ্গা বড়বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়| মানববন্ধন শেষে আন্দোলনকারীরা শহীদ হাসান চত্বর থেকে পদযাত্রার বের করে| পদযাত্রাটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়|
এসময় বক্তারা বলেন, দেশের ঔষধ শিল্প বর্তমানে জাতীয় অর্থনীতির অন্যতম অগ্রণী ও সম্ভাবনাময় খাত হিসেবে প্রতিষ্ঠিত| যেখানে প্রায় তিন লক্ষাধিক দক্ষ ও শিক্ষিত প্রতিনিধি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন| প্রত্যেকেই উচ্চশিক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত এবং শৃঙ্খলাবদ্ধ পেশাজীবী| যারা দেশের প্রচলিত আইন ও নীতিমালার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল| পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তাঁরা সরকারি ও বেসরকারি হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিতভাবে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ তথ্য ,নতুন ওষুধের কার্যকারিতা, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া ও সঠিক ব্যবহার বিধি সম্পর্কে অবহিত করে থাকেন| রোগীদের উন্নত ও নিরাপদ চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসকদের সহায়ক হিসেবেও কাজ করেন|
বিভিন্ন জায়গায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে যার ফলে ওষুধ কোম্পানির প্রতিনিধি ও তাদের পরিবারবর্গ মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন| এমতাবস্থায় বাংলাদেশে ঔষধ কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেসেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রের সম্মানজনক আচরণ নিশ্চিতকরন এবং একটি নিরাপদ ও সুষ্ঠু কর্ম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হচ্ছে|
মানববন্ধন চলাকালে ফার্মাসিউটিক্যালস রিপ্রেসেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আমিনুল ইসলাম মুকুল, জেলা শাখার সভাপতি হাফিজ উদ্দিন হাবলু, সদর উপজেলার আহ্বায়ক মজিবর রহমান, যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন, সদস্য আব্দুল মোমিন, আব্দুল আলীম, মোঃ কামরুজ্জামান ও সাইফুল আলম বক্তব্য রাখেন|
আলমডাঙ্গা অফিস জানায়,
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন আলমডাঙ্গা শাখার উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দালাল বলে আখ্যাযি়ত করায় ও প্রশাসন কর্তৃক হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে|
গতকাল সোমবার সকাল ৯ টার দিকে আলমডাঙ্গা আলিফ উদ্দিন রোড মোড়ে সারা দেশের ন্যায় আলমডাঙ্গাতেও আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন ঔষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন| বক্তারা বলেন, ঔষুধ কোম্পানির প্রতিনিধিরা সমাজের শিক্ষিত ও পেশাদার শ্রেণীর অংশ| চিকিৎসকদের নতুন নতুন ওষুধ ও চিকিৎসা-সংশ্লিষ্ট তথ্য সরবরাহ করে চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি| আমরা সমাজের দালাল নয়, কমপক্ষে গ্রাজুয়েশনের নিচে কোন ব্যাক্তি এই পেশায় চাকরিতে সুযোগ পাই না| কিন্তু আপনারা যারা দালাল তকমা দিয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে| কারন কোন শিক্ষিত ব্যক্তি অন্য পেশাকে দালাল বলতে পারে না| চিকিৎসা সেবার সঙ্গে সম্পৃক্ত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানি ও অপমানজনক আচরণ কোনোভাবেই কাম্য নয়|
মানববন্ধনে উপস্থিত ছিলেন ফারিয়া আলমডাঙ্গা শাখার সভাপতি হাফিজুর রহমান চমক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেমসহ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ|
দর্শনা অফিস জানায়,
পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবীতে সারাদেশে একযোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে| দর্শনা থানা ফারিয়ার আয়োজনে গতকাল সোমবার সকাল ১০টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়|
মানববন্ধনে উপস্থিত ছিলেন দর্শনা থানা ফারিয়ার সভাপতি নেছার আহম্মেদ শাহীন, সহ-সভাপতি মাহাবুব আলম, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ফারিয়ার সহ-সাধারণ সম্পাদক ফাউজুল আজীম সানজা, সহ-সাধারণ সম্পাদক রয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম, কোষাধ্যক্ষ মনজুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আসাদুজ্জামান রতন, ক্রীড়া সম্পাদক মাহাবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ দর্শনা থানা ফারিয়ার বিপুল সংখ্যক প্রতিনিধি|
মেহেরপুর অফিস জানায়,
পেশার মর্যাদা রক্ষার ও ওষুধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)| গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচী পালন করেন তারা| এতে নেতৃত্ব দেন ফারিয়ার কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হাসান ওয়ালিদ| বক্তব্য রাখেন ফারিয়ার মেহেরপুর জেলা সভাপতি শিবলী সাদ& শিমুল, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ব্যবস্থাপক ফোরামের পক্ষ থেকে রফিকুজ্জামান|
মানববন্ধনে বক্তরা বলেন, দেশের বিভিন্ন বিদ্যাপিঠ থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমরা ওষুধ কোম্পানিতে চাকুরি নিয়েছি| আমরা কখনই দালাল নয়| চিকিৎসকের ব্যবস্থাপত্রে ঔষুধ লিখতে হলে আমাদের প্রয়োজন| ডাক্তার ও ঔষুধ কোম্পানির একে অপরের পরিপুরক| অথচ আমাদের আজ দালাল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে| তাহলে আমাদের যে কোম্পানি চাকুরি দিয়েছে সেই মালিকও কি দালাল ? এই দালাল উপাধি যদি আমাদের পরিবার ¯^জন জানতে পারে তাহলে আমরা কার সামনে গিয়ে দাঁড়াবো| তাই সরকার ও মালিকপক্ষের কাছে দাবি, ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের বিষয়টি ভাবার জন্য ও কাজের সুষ্ঠু পরিবেশ ˆতরি করে দেবার জন্য|
একই দাবিতে গাংনী উপজেলা শাখার নেতৃবৃন্দ গাংনী প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে এবং মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের কাছে ¯^ারকলিপি প্রদান করে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।