স্টাফ রিপোর্টার
আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম| গতকাল সোমবার জেলার ১০টি ভেনুতে ট্রাকসেলের মাধ্যমে খাদ্য সামগ্রী বিক্রি করা হয়| নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রি কার্যক্রম| গতকাল ১১ মে থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ২১ মে ২০২৬ পর্যন্ত| যেকোন নাগরিক সরকারের নেয়া বিশেষ সুবিধার এই পণ্য নেওয়ার সুযোগ পাবেন|
জেলা প্রশাসনের নেজারত শাখা থেকে জানানো হয়, প্রতিটি প্যাকেজে সাশ্রয়ী মূল্যে উপকারভোগীরা পাচ্ছেন ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল| ৪৮০ টাকার বিনিময়ে এ সকল পণ্য পাওয়া যাবে| সর্বমোট ১০০টি পয়েন্টে ৪০ হাজার জনের কাছে এসব পণ্য বিক্রির লক্ষ্যে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে| ভোক্তাদের কাছে প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা ও প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে| ৪৮০ টাকার বিনিময়ে এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার ভোজ্য তেল দেয়া হচ্ছে| চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলায় মোট ৩৭ জন ডিলারের মাধ্যমে এই পণ্য বিতরণ করা হচ্ছে| শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল থেকে নির্ধারিত স্থানে ১০টি করে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে|
টিসিবির পণ্য এভাবে মুক্ত বাজারে বিতরণ করায় ভোক্তাদের মাঝে ইতিবাচক প্রভাব পড়েছে| কম মূল্যে ভোক্তা পর্যায়ে এসকল নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ায় অনেকেই ¯^স্তির নিঃশ্বাস ফেলছেন| সাধারণ মানুষের সুবিধার্থে চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলার ডিলারদের বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেছে জেলা প্রশাসন| গতকাল ১১ মে থেকে শুরু হয়ে আগামী ২১ মে পর্যন্ত পণ্য বিতরণ করা হবে| সদর উপজেলায় ১১ মে থেকে ২১মে পর্যন্ত পণ্য বিতরণ করবেন ১১ জন ডিলার| মেসার্স মাওয়া ট্রেডার্স ১১ মে ফার্মপাড়া, ১৩ মে পৌরসভা ঈদগাহ মাঠ, ১৭ মে বেলগাছি ঈদগাহ মাঠ ও ২০ মে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে পন্য বিতরণ করবেন| মের্সাস ভাই ভাই রাইচ মিল ১১ মে বড়সলুয়া নিউ মডেল কলেজ, ১৪ মে সরোজগঞ্জ হাই স্কুল মাঠ, ১৭ মে ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০ মে শম্ভুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পণ্য বিতরণ করবেন|
মের্সাস রহিত এন্ড রাফি টেড্রার্স ১১ মে চুয়াডাঙ্গা পৌরসভা কলেজ, ১৪ মে চাদমারি মাঠ, ১৮ মে শেখড়াতলা মোড় ও ২০ মে হাজরাহাটি সরকারের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পণ্য বিতরণ করবেন| মের্সাস এল এস টেড্রার্স ১১ মে এম এ বারী স্কুল, ১৪ মে জাফরপুর মোড়, ১৮ মে নীলার মোড় ও ২১ মে পুরাতন স্টেডিয়ামে পন্য বিতরণ করবেন|
মের্সাস আশিক টেড্রার্স ১২ মে ভিমরুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৪ মে হানুরবাড়াদি রাজধানীর মোড়, ১৮ মে মাখালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২১ মে বেলগাছি ঈদগাহ মাঠে পণ্য বিতরণ করবেন|
এছাড়াও মের্সাস টিকে কর্পোরেশন, মের্সাস অপারাজিতা এন্টার প্রাইজ, মের্সাস হাসান এন্টারপ্রাইজ, মেসার্স কামাল মুদি স্টোর, মেসার্স শান্তি স্টোর ও মের্সাস বন্ধন টেড্রার্স সদর উপজেলার বিভিন্ন ভেন্যুতে পণ্য বিতরণ করবেন|
আলমডাঙ্গা উপজেলায় মেসার্স হেলাল ট্রেডার্স, মেসার্স কাকলি ট্রেডার্স, আল মদিনা গ্রোসারী, মেসার্স নাইমুর স্টোর,মেসার্স সুপ্তি এন্টারপ্রাইজ, মেসার্স লিটন ট্রেডার্স, মেসার্স জামান ট্রেডার্স, মেসার্স মীম এন্টারপ্রাইজ ও ফার্মার এগ্রো এই ৯ জন ডিলার উপজেলার বিভিন্ন ভেন্যুতে পণ্য বিতরণ করবেন| দামুড়হুদায় মেসার্স রিয়াদ ট্রেডার্স, মেসার্স আবু সাইদ, মেসার্স রিয়া রিত্তি স্টোর, মনির এন্টার,মেসার্স তামীম স্টোর, মেসার্স সহিদুল স্টোর, মেসার্স এ. বি ট্রেডার্স এই মোট ৭ জন ডিলার বিভিন্ন ভেনুতে পণ্য বিতরণ করবেন|
জীবননগরে মেসার্স সরকার মুদি স্টোর, মেসার্স শফি মুদি স্টোর, মেসার্স আলিফ ট্রেডার্স, মেসার্স অনিক মুদি স্টোর, মেসার্স আয়েশা মুদি স্টোর, মেসার্স খাদিজা মুদি স্টোর, মেসার্স এ এস টি ট্রেডার্স, মেসার্স খান ট্রেডার্স, মেসার্স আয়ান মুদি স্টোর, মেসার্স শরীফুল ইসলাম এই মোট ১০ জন ডিলার উপজেলার বিভিন্ন ভেন্যুতে পণ্য বিতরণ করবেন|
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পণ্যের দাম ভোক্তাদের হাতের নাগালে রাখতে এই টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে| ১১ মে থেকে শুরু হয়ে ২১ মে পর্যন্ত প্রতিদিন ১০ টি ভেন্যুতে দশদিনে মোট ৪০ হাজার জনকে এই পণ্য বিতরণ করা হবে| আমরা জানি কোরবানির সময় তেলের দাম টা একটু বেশি থাকে সেই তুলনায় তেল, চিনি এবং ডাল ভোক্তাদের একটু সাশ্রয়ী মূল্যে দিতে পেরে ভালো লাগছে| টিসিবির ট্রাকসেলের এই পণ্য সকলেই গ্রহণ করতে পারবেন|



