আটকবর প্রতিনিধি:
দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামে ˆভরব নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুর রহমান (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে| নিহত আব্দুর রহমান কানাইডাঙ্গা পূর্বপাড়ার আব্দুল জাব্বারের ছেলে| গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে|
পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে সবার অজান্তে নদীর পানিতে গোসল করতে যায় ছোট্ট রহমান| দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন| একপর্যায়ে নদীর পানিতে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বাঁচানোর চেষ্টা চালান| নিহত রহমানের বাবা-মা জানান, কখন যে একা একা নদীত চলে গেছে বুঝতেই পারিনি| পরে পানিতে ভাসতে দেখে সবাই ছুটে যায়|
স্থানীয়রা জানান, ফুটফুটে শিশুটির এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না| অনেকেই শিশুটিকে উদ্ধার করে প্রাথমিকভাবে বাঁচানোর চেষ্টা করেন| কেউ পা ধরে ঘুরিয়ে পানি বের করার চেষ্টা করেন, তবে ততক্ষণে সব শেষ হয়ে যায়| এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে|
দামুড়হুদার কানাইডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু



