জীবননগরে পানের বরজ থেকে গাঁজা গাছ উদ্ধার আসামি পলাতক দেখিয়ে মামলা

জীবননগর অফিস :


জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ| এ ঘটনায় গাঁজা চাষী সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে|
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার সাব-ইন্সপেক্টর বিষ্ণুপদ হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন| অভিযানে উপজেলার রায়পুর বারুইপাড়া গ্রামের মো.সিরাজুল ইসলামের পানের বরজের ভেতর থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়| উদ্ধারকৃত গাঁজা গাছটির উচ্চতা ৮ ফুট ৪ ইঞ্চি বলে জানিয়েছে পুলিশ| সিরাজুল ইসলাম একই গ্রামের মৃত আজির বক্সের ছেলে|
এ ঘটনায় পানের বরজ এর মালিক গাঁজা চাষী সিরাজুল ইসলামকে পলাতক আসামি দেখিয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে| বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার সাব-ইন্সপেক্টর বিষ্ণুপদ হালদার|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।