স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ‘জেলা পর্যায়ে সীরাত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এসব প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয় অনুষ্ঠানটি আয়োজন করে। প্রতিযোগিতায় বিজয়ী ৯ জন ছাত্র-ছাত্রী আগামী ১৯ মে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে খুলনা যাবেন।
চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে সীরাত প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে চুয়াডাঙ্গা কামিল মাদরাসার ছাত্রী রহিমা খাতুন প্রথম স্থান লাভ করে। প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা কামিলা মাদরাসার ছাত্র আব্দুর রহমান হিমেল দ্বিতীয় স্থান ও একই মাদরাসার উম্মে তাসফিয়া তৃতীয় স্থান লাভ করে। সীরাত প্রতিযোগিতায় ‘খ’ বিভাগে চুয়াডাঙ্গা দারুল উলুম বুজরুকগড়গড়ি মাদরাসার ইব্রাহিম আল ওয়ালিদ প্রথম স্থান লাভ করে। প্রতিযোগিতায় কামিল মাদরাসার ছাত্র জুবায়ের হোসেন আফ্রিদী দ্বিতীয় স্থান এবং একই মাদরাসার ছাত্রী সরিতা আক্তার তৃতীয় স্থান লাভ করে।
সীরাত প্রতিযোগিতায় ‘গ’ বিভাগে বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদরাসার ছাত্র মো. সাব্বির হোসেন বাঁধন প্রথম স্থান লাভ করে। চুয়াডাঙ্গা কামিলা মাদরাসার ছাত্র মো. ইমামুদ্দীন খাঁন দ্বিতীয় স্থান ও বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদরাসার ছাত্র মো. তরিকুল ইসলাম তৃতীয় স্থান লাভ করে।
এ উপলক্ষে চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক (ডিডি) মা. আরিফুল ইসলামের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশফাকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার আব্দুল হাকিমের সঞ্চালনায় সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মো. আল আমিন। এসময় ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক একেএম শাহীন কবির, বিচারক জুনাইদ আল হাবিবি, ও আব্দুর রহমান, মাস্টার ট্রেইনার আমির হোসেন, ফিল্ড অফিসার আব্দুল্লাহ আল মামুন, হিসাবরক্ষক মুস্তাফিজুর রহমান খান , ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া পরিচালনা করেন উলামা পরিষদের সভাপতি জুনাইদ আল হাবিবি।
চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে সীরাত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে অংশ নিতে ১৯ মে খুলনা যাবে বিজয়ীরা



