দর্শনা অফিস
দর্শনায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাশেদুজ্জামান রাশেদ (৩৩)-কে গ্রেফতার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গত সোমবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দর্শনা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদপাড়া এলাকা থেকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাশেদুজ্জামান রাশেদ ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সানিরুল ইসলাম ওরফে সনেরুলের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে মাদক ও নাশকতাসহ প্রায় ৮ থেকে ১০টি মামলা রয়েছে। তিনি এলাকায় কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার কার্যকলাপে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল। গ্রেফতারের পর তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ।
দর্শনায় মাদক ব্যবসায়ী রাশেদ গ্রেফতার



