পুলিশ সুপারের আশ্বাসে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে বাস ধর্মঘট প্রত্যাহার

মেহেরপুর অফিস
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর পুলিশ সুপারের সাথে মোটর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের এক বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
গত রবিবার (৩ মে) বিকেলে আমঝুপি বাজার এলাকায় বাস চালক ও সুপার ভাইজারকে মারধরের জেরে ধর্মঘট ডাক দেয় মোটর শ্রমিক ইউনিয়ন।
মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা জানান, মেহেরপুর পুলিশ সুপারের সাথে বৈঠকের পর সড়কে নিরাপত্তার আশ্বাস প্রদান করেন। একই সাথে হামলাকারীদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন তিনি। এরপর ধর্মঘট প্রত্যাহার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।