স্টাফ রিপোর্টার, মুন্না রহমান
আগামী পহেলা মে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত ¯^াস্থ্য ও সেফটি দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার|
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর, কুষ্টিয়ার যৌথ আয়োজনে মে দিবস পালিত হবে বলে জানানো হয়| সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শ্রমিকদের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়| সভায় জানানো হয়, মে দিবস উদযাপনে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় শেষ হবে| মে দিবস শুক্রবারে হওয়ায় সাড়ে ৮টায় র্যালিটি শুরু হবে বলে জানানো হয়|
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব| মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি কর্মক্ষেত্রে ¯^াস্থ্যঝুঁকি কমাতে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন| সরকারি বাজেটের মধ্যে আসন্ন মে দিবসটি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সফল করব| সকাল সাড়ে ৮টায় টাউন ফুটবল মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হবে| পরে ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে| এ সময় শ্রমিকদের কিছু সরঞ্জামাদি গেঞ্জি ও ক্যাপ সরবরাহ করা হবে| চুয়াডাঙ্গা জেলাবাসীকে সাথে নিয়ে আসন্ন মেয়ে দিবসটি আমরা উদযাপন করতে চাই|
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ বলেন, প্রত্যেক বছরই জেলাতে দিবস টি উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়| এবছরও তাঁর ব্যতিক্রম হবে না| জেলা বিএনপি, শ্রমিক দল ও শ্রমিক ইউনিয়নসহ অঙ্গসংগঠনের সকলে মিলে দিবসটি পালন করতে হবে| সরকারি বাজেটের পাশাপাশি আমরা নিজেরাও নিজেদের মতো করে দিবসটি পালন করতে চাই| দিবসটি উপলক্ষে আগামী পহেলা মে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে| সভায় কুষ্টিয়া আঞ্চলিক শ্রম দপ্তরের কর্মকর্তারা কর্মক্ষেত্রে সেফটি প্রোটোকল মেনে চলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন|
প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদ, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আব্দুল হালিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল, জেলা ট্রাক ট্রাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন অর রশিদসহ জেলার বিভিন্ন কলকারখানার প্রতিনিধিবৃন্দরা|



