মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রবিবার দুপুরে গাংনী-মেহেরপুর সড়কের হলপাড়া এলাকায় একটি ব্যাটারিচালিত অটোবাইকে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মুন্না শেখ (২২), তিনি মেহেরপুর পৌরসভার কাথুলী মোড় এলাকার মনিরুল ইসলামের ছেলে এবং সজল ইসলাম (২১), একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রহমত আলীর নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি অটোবাইকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে যাত্রীদের মধ্যে দুইজনের কাছ থেকে টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। পরে তাদের কাছ থেকে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে আটক করা হয়।
আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনীতে টাপেন্টাডলসহ দুই যুবক আটক



