দর্শনায় জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

দর্শনা অফিস
দর্শনাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌর মেয়র প্রার্থী ঘোষণা ও কেন্দ্র ঘোষিত নির্বাচনী গণসংযোগ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৯টায় দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন ইসলামী পাঠাগারে আয়োজিত সভায় আগামী দর্শনা পৌর নির্বাচনে দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাদেরকে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা শাখার আমীর মাওলানা রেজাউল করিম। সভায় বক্তব্য রাখেন দর্শনা পৌর জামায়াতের আমীর সাহিকুল আলম অপু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দর্শনা পৌর শাখার সভাপতি মোঃ লোকমান হোসেন, দর্শনা থানা সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু এবং ঘোষিত প্রার্থী মোঃ আব্দুল কাদের।
এছাড়াও উপস্থিত ছিলেন দর্শনা থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, পৌর নায়েবে আমীর গোলজার হোসেন, পৌর সেক্রেটারি শাহরিয়ার হোসেন দবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর সভাপতি মোঃ আজিজুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি-সেক্রেটারিসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রেজাউল করিম সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।