স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ৪ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন উপজেলার গোবিন্দপুর মন্ডলপাড়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে মুরাদ (৩৫), একই এলাকার সোহরাবের ছেলে শাহাদত (৩৫), আপানপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে শুকুর আলী (৫০) এবং স্টেশনপাড়া এলাকার রেজাউলের ছেলে রবিউল (৩০)।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রত্যেক আসামীর নিকট থেকে ১ গ্রাম করে মোট ৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল শামীম। আদালত প্রত্যেক আসামীকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলমডাঙ্গায় মাদকসহ চারজন গ্রেফতার



