অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে মুবিন আইসক্রিম ফ্যাক্টরিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার হাউসপুর সড়কে অবস্থিত কারখানাটিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল শামীম। অভিযানে কারখানার ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল শামীম সাংবাদিকদের জানান, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে এ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধ না হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।