স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াই টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
২০২৬ সালের মার্চ মাসে সংঘটিত বিভিন্ন অপরাধের সার্বিক চিত্র পর্যালোচনা করা হয়। এসময় মামলা তদন্তের অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মো: সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত



