উথলী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশে শুভকামনা জানিয়ে আলোচনা ও সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউট ব্যক্তিত্ব শেখ ইলিয়াস উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উথলী সূর্য তোরণ ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সাবেক অ্যাডহক কমিটির সভাপতি মোশাররফ হোসেন, অভিভাবক সদস্য জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক অহিদুল হক স্বপন, লিটন হোসেন, সাইফুল ইসলাম ও বোরহান উদ্দিনসহ অনেকে। বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাফিজ ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবাগত শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।