জীবননগর থানা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান

স্টাফ রিপোর্টার
জীবননগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। গতকাল রবিবার বিকাল ৪টার দিকে বাষিক পরিদর্শনের অংশ হিসাবে পুলিশ সুপার জীবননগর থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে নির্দেশনা প্রদান করেন। তিনি জনবান্ধব পুলিশিং জোরদার, মাদকমুক্ত সমাজ গঠন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। এসময় তিনি অপরাধ প্রবণ এলাকায় নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, হোন্ডা মোবাইল টিম সক্রিয়করণ, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, ওয়ারেন্ট তামিল কার্যক্রম ত্বরান্বিতকরণ এবং বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদ করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার থানার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি থানার মেসে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিতকরণ, দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজন অনুযায়ী সদস্যদের ছুটি মঞ্জুর করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এর আগে পুলিশ সুপার থানা পৌছুলে ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ সোয়েব আহমেদ, জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ জীবননগরসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্সগণ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।