চুয়াডাঙ্গা সার্কিট হাউসে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠপর্যায়ে কাজের আহ্বান

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সার্কিট হাউসে চুয়াডাঙ্গা জেলা বিএনপি সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১২ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ।
এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি শুধু চুয়াডাঙ্গা নয় সারা বাংলাদেশে যে কর্মতৎপরতা সেটি বজায় রেখে চলেছে। আগামী ৩০ তারিখের পর থেকে অধিবেশন শেষে বিএনপি পার্লামেন্টও থাকবে ফিল্ড পর্যায়ে থাকবে সোশ্যাল মিডিয়াতেও থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শের মাধ্যমে সারা বাঙালির মনে জায়গা করে নিয়েছেন। আমার আপনার দায়িত্ব হল প্রেসিডেন্ট জিয়ার ওই আদর্শটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। বিএনপি’র রাজনীতিতে ধারাবাহিকভাবে কোন গ্যাপ ছিল না। শ্রমে কর্মে ও তৃণমূল পর্যায়ের নেতৃত্বেও কোন গ্যাপ ছিল না। এর মাঝে বিএনপি কয়েকবার ক্ষমতায়ও এসেছে। বেগম খালেদা জিয়া এ পার্টির জন্য কত শ্রম দিয়েছেন। কত সংগ্রাম করেছেন তার এই শ্রম, ত্যাগ বলে শেষ করা যাবে না। যে নেত্রী ১৭ বছর ত্যাগ স্বীকার করলেন সেই নেত্রীর দল বিএনপি এখন তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমানের নেতৃত্বেই আমরা সকল স্বপ্ন বাস্তবায়ন করবো এবং জনগণের পাশে দাঁড়াবো।
বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী‘র সাথে চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা বিএনপির সিনিয়র নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান লিপ্টন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু,আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক রোকন, সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ আজিজুর রহমান পিন্টু,দর্শনা থানা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আহম্মদ আলী, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট,আবু জাফর মন্টু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন,জেলা শ্রমিকদলের সভাপতি এম জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল হক তরফদার সাবু,জেলা মহিলাদলের সভাপতি রউফুন নাহার রিনা, সাধারণ সম্পাদক জাহানারা পারভীন,জেলা যুবদলের সভাপতি মোঃ শরিফ উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন, সদস্য সচিব তবারক হোসেন চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, সিনিয়র সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাস, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব এ্যাড: মানজার আলী জোয়ার্দ্দার হেলাল,জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, যুগ্ম আহ্বায়ক একরামুল হক,জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ওলামা দলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, সদস্য সচিব মাহবুবুল হক, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ মোঃ রাজীব খান, জেলা মহিলাদলের সিনিয়র সহসভাপতি শেফালী খাতুন, সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভীন, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।