স্টাফ রিপোর্টার
অবৈধভাবে অনুপ্রবেশের সময় ২ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত শুক্রবার বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। এছাড়া পৃথক আরো ৪ টি অভিযানে ভারতীয় মদ, ভায়াগ্রা ও ঔষধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৫৮-বিজিবি জানায়, গত শুক্রবার রাত ১০ টার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭১/১-এস এর নিকট মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৬০ বোতল ভারতীয় (ঊংশঁভ ঝুৎঁঢ়) সিরাপ উদ্ধার করা হয়। একই দিন বেলা ২ টার দিকে জীবননগর মাধবখালী বিওপি’র মেইন পিলার ৭১-এমপি এর নিকট অভিযান চালিয়ে করে আসামীবিহীন ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। রাত ১০ টার দিকে কুসুমপুর বিওপি’র মেইন পিলার ৬১/১৬-আর এর কাছে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ২৩ বোতল মদ এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে গতকাল শনিবার রাত ১ টার দিকে যাদবপুর বিওপি’র মেইন পিলার ৪৭/৩-এস এর কাছে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন সকাল সাড়ে ৬ টার দিকে মাধবখালী বিওপি’র মেইন পিলার ৭১/৩-এস এর নিকট চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫ হাজার ৪৬৭ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
অপরদিকে গত শুক্রবার বিকাল ৪ টার দিকে বাঘাডাংগা বিওপি’র মেইন পিলার ৬০/৪৩-আর এর নিকট বাঘাডাঙ্গা গ্রামে হাবিলদার মোঃ মনিরুজ্জামান সিকদার এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টাকালে ২ জনকে আটক করা হয়। আটক মোঃ হায়াতুর কাজী (৫৪), নড়াইল জেলার বাসিন্দা।
অবৈধভাবে অনুপ্রবেশের সময় ২ বাংলাদেশী আটক ভারতীয় মদ ও ঔষধ উদ্ধার



