দর্শনা পৌরসভায় মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন

দর্শনা অফিস
সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভায় মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচি উদ্বোধন করা হয়। মশক নিধন পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল। গতকাল  শনিবার সকাল ১০টায় দর্শনা  রেল বাজারের এ কর্মসূচি পালন করা হয়। অঙ্কুর আদর্শ বিদ্যালয়, কেরু বাজার মাঠের পাশের খোলা ড্রেন, আবাসিক এলাকায়, আজমপুর, রেলবাজার ডিএস মাদ্রাসা, ফুলতলা,মাছ বাজার, কাঁচা বাজারে কর্মসূচি পালন করা হয়।
মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন কালে প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান  সাহেল বলেন দর্শনা পৌরসভা সহ সারা বাংলাদেশে একযোগে এ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশ মোতাবেক নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতা পাশাপাশি  প্রতি শনিবার অতি গুরুত্বপূর্ণ এলাকায় যেমন ড্রেন, খেলারমাঠ, স্কুল কলেজ মাদ্রাসায়  বাজার সহ জলাশয় গুলো এ কর্মসূচির অন্তর্ভুক্ত করে অভিযান পরিচালনা করা হবে। পৌরসভার পাশাপাশি উপজেলা পরিষদ, ইউনিয়ন, হাসপাতাল গুলোতে একইভাবে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার প্রধান সহকারী শাহ আলম, পৌর কর নির্ধারক জাহিদুল ইসলাম হিসাব রক্ষক আরিফিন হোসেন,কার্য সহকারী হারুন অর রশিদ, লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।