চুয়াডাঙ্গায় স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
‘অল্প অল্প জমাই, স্বপ্নগুলো সাজাই’ এ শ্লোগানে চুয়াডাঙ্গায় স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোসলেহ উদ্দীন আহমেদ। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্বর ঘুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। এরপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। চুয়াডাঙ্গা শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজার-  এসএভিপি চৌধুরী মো. শহীদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা শাহজালাল ইসলামী ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান মোহাম্মদ আবু সায়েম সঞ্চালনা করেন। সভায় শাহজালাল ইসলামী ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভিাগের অতিরিক্ত পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তৌফিকুর রহমান ও উপ-পরিচালক মাহবুব-উল-ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংকের ইভিপি রাশেদুল কবীর, সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুল কাদের ও শিক্ষার্থী জান্নাতুল মাওয়া সুমাইয়া বক্তব্য রাখেন। লিড ব্যাংক হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি দায়িত্ব পালন করেছে। এসময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে চুয়াডাঙ্গায়  ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংককে স্টুডেন্ট একাউন্টে  এগিয়ে থাকায় পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানে যশোর শাহজালাল ইসলামী ব্যংকের ম্যানেজার এম সাইদুর রহমান, যশোর শাহজালাল ইসলামী ব্যংকের ম্যানেজার আহসানুল কবীর, চুয়াডাঙ্গা শাহজালাল ইসলামী ব্যাংকের জেএভিপি আশরাফুল আলম, চুয়াডাঙ্গার ২৩ টি ব্যংকের ম্যানেজার এবং ২৩ টি বিদ্যালয়ের শিক্ষক ও  ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সভার প্রধান অতিথি শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ‘মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে মিতব্যয়ী ও সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার জন্যই স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স  আয়োজন করা হয়েছে। ১০ টাকা দিয়েও ব্যাংক একাউন্ট খোলা যাবে। আগামী এক মাসের মধ্যে যদি একাউন্ট খোলেন তাহলে ৩৫০ টাকা মূল্যের ক্রেডিট কার্ড ফ্রিতে দেয়া হবে।  ২৪ ঘন্টা ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে টাকা তোলা যাবে।  আপনার সন্তানেরা কত টাকা তুলছে তা জানতে পারবেন। এর সাথে অনেক কিছু অ্যাপস ফ্রি করে দেয়া হচ্ছে। অ্যাপসের মাধ্যমে বিকাশ, নগদ ও বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ করতে পারছেন। এটা অন্য স্টুডেন্ট থেকে একধাপ এগিয়ে থাকবে। দেশে ৫০ লাখের বেশিও স্টুডেন্ট একাউন্ট রয়েছে। ওই একাউন্টে টাকা আছে ২ হাজার ৪৫০ কোটি টাকা। আমার মনে হয়, একে অন্যকে উদুদ্ধ করবেন বিনা খরচে একাউন্ট খোলার জন্য। এক সময় ক্যাশলেস বাংক হয়ে আসবে। চুয়াডাঙ্গায় শাহজালাল ইসলামী ব্যাংকসহ যে ২৩ টি ব্যাংক আছে সেখানে আপনারা স্টুডেন্ট ব্যাংকিং একাউন্ট খুলে শিক্ষার অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করবেন।
সবশেষে জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীরা নৃত্যানুষ্ঠান পরিবেশন করে। এ নৃত্যনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সৌম্যজ্যোতি শ্রুতি।  

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।