জীবননগর অফিস
ড্রাইভিং লাইসেন্স না থাকায় জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মোটরসাইকেল চালককে ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগরে সুষ্ঠুভাবে তেল বিতরণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শনিবার সকালে জীবননগরের দেহাটির পিয়াস ফিলিং স্টেশন, লক্ষীপুরের উৎসব ফিলিং স্টেশন ও জীবননগর ফিলিং স্টেশনে তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে ড্রাইভিং লাইসেন্সবিহীন এক মোটরসাইকেল চালকের কাছ থেকে সতর্কতামূলকভাবে ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন জানান, জীবননগরে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন অমান্যকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জীবননগরে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালককে জরিমানা



