চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ পুনগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ পুনগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| গত মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দুর্নীতি প্রতিরোধ কমিটির নিজ¯^ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়| জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন|
সংগঠনের সাধারন সম্পাদক রেবেকা সুলতানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান| তিনি বলেন, চুয়াডাঙ্গাতে ২০০৭ সালে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে| তখন থেকে এ কমিটি সুচারুপে তাদের কর্মকান্ড পরিচালনা করে আসছে| শুরু থেকে ২ জন সদস্য আজও এ কমিটিতে আছেন| বয়সের কারনে আমি অবসরে গিয়েছি| তিনি আরো বলেন, আমরা দুর্নীতি দমন করব না, আমরা প্রতিরোধ করব| দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা| এ কমিটির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে সততা সংঘ ও সততা স্টোর পরিচালিত হয়| এখান থেকে শিক্ষার্থীরা সততার বিষয়ে অনেক ধারনা নিতে পারছে|
পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক  বিপুল আশরাফ, এ্যাড. মানিক আকবর, মোঃ মইনুল হাসান, মোঃ শাহারিন হক মালিক, মোঃ জাহিদুল হক, কিংকর কুমার দে ও মোঃ জাহিদুল ইসলাম| সভায় জানানো হয় আগামী ২০ এপ্রিল ঝিনাইদহে সমšি^ত দুর্নীতি প্রতিরোধ কার্যালয়ে জেলা কমিটির সদস্যদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে| পরে নবাগত জেলা প্রশাসক লুৎফুন নাহারের সাথে কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাত করেন এবং জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় ¯^াগত জানানো হয়|  

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।