দর্শনায় জিআর মামলার পলাতক আসামি গ্রেপ্তার

দর্শনা অফিস
দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে| সোমবার ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়| গ্রেপ্তারকৃত আসামির নাম আনিছুর রহমান| তিনি দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা মাঝপাড়ার বাবলু আলীর ছেলে|
পুলিশ সূত্রে জানা গেছে, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গভীর রাতে আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালায়| অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়|
ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।