আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে| প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার| তিনি বলেন আমরা পহেলা ˆবশাখের দিন সকাল সাড়ে ৬টার মধ্যে উপজেলা চত্বরে হাজির হয়ে যাব| আপনারা সকলে যথাসময়ে উপস্থিত হলে আমরা সকাল ৭টার মধ ˆবশাখি শোভাযাত্রা শুরু করবো| দুই দিন ব্যাপি ˆবশাখি মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে|
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আর ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. শারমিন আক্তার, উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহবুবুল হক, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, পথের প্রতিনিধি এসআই মনিরুল হক, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন,আলমডাঙ্গা উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তি যোদ্ধা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তি যোদ্ধা নোয়াব আলী, আলমডাঙ্গা বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, ব্যামাগারের সভাপতি ইকবাল হোসেন, এমএস জোহা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক একে এম ফারুক, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, প্রধান শিক্ষক নাসির উদ্দিন এ্যাটম, নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার, কবি সিদ্দিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা জাসাসের আহবায়ক আনোয়ার রশীদ সাগর,মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, উপজেলা তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, কলা কেন্দ্রের সাধারণ সম্পাদক রেবা রানী সাহা, উদ্যক্তা হেলেন আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ|
আলমডাঙ্গায় পহেলা ˆবশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা



