আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’-এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে| গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান| প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস|
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কৃষিতে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি, উন্নত জাত সম্প্রসারণ, কৃষিপণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও তথ্য পৌঁছে দেওয়াই এই কংগ্রেসের মূল উদ্দেশ্য|
সেমিনারে বক্তারা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা ˆতরির ওপর গুরুত্বারোপ করেন| তারা বলেন, কৃষির উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| অনুষ্ঠানে প্রায় ৭০ জন স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষ্ণ রায়, কুষ্টিয়া অঞ্চলের প্রধান ˆবজ্ঞানিক কর্মকর্তা ড. জাহান আল মাহমুদ, জেলা মনিটরিং কর্মকর্তা হাসান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা একেএম হেলাল উদ্দিন|
¯^াগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা| সেমিনারটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ মাহমুদ| এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম এবং মাশরুম উদ্যোক্তা জাহিদুল ইসলাম জাহিদ বক্তব্য দেন|
এছাড়াও কৃষি অফিস চত্বরে কৃষি প্রযুক্তি গ্রাম প্রদর্শনী প্রকল্পের আওতায় ১৩৫টি কৃষক পরিবারের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়, যা পর্যায়ক্রমে আরও কৃষকদের মধ্যে প্রদান করা হবে|
আলমডাঙ্গায় কৃষকদের নিয়ে ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার



