গাংনীর রুয়েরকান্দিতে অনলাইন জুয়া নিয়ে উত্তেজনা আনোয়ারের কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয়রা

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামে অনলাইন জুয়া সংশ্লিষ্ট কার্যক্রম ও নানা অভিযোগে আনোয়ার নামের এক ব্যক্তির বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ দিন দিন বাড়ছে| তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন|
স্থানীয় সূত্রে জানা গেছে, দরিদ্র পরিবারে জন্ম নেওয়া আনোয়ার অল্প সময়ের ব্যবধানে বিপুল সম্পদের মালিক হয়েছেন| এলাকাবাসীর অভিযোগ, অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত হয়ে তিনি এই সম্পদের মালিক হয়েছেন এবং বর্তমানে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন|
অভিযোগ রয়েছে, তিনি এলাকার কিছু যুবককে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন| এছাড়া তুচ্ছ বিষয় নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধে জড়িয়ে মারধরের ঘটনাও ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে|
সম্প্রতি এক গৃহবধুকে প্রলোভনে ফেলে সন্তানসহ নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে| স্থানীয়দের দাবি, ওই গৃহবধুকে এখনও তার ¯^ামীর কাছে ফিরিয়ে দেওয়া হয়নি| এ ঘটনায় এলাকাবাসী গণ¯^াক্ষর সংগ্রহ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন|
আবেদনে আরও উল্লেখ করা হয়, আনোয়ার বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করেন এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে| অনলাইন জুয়া ও অন্যান্য কর্মকাণ্ড থেকে অর্জিত অর্থে তিনি বাড়ি, গরুর খামার এবং বেশ কিছু জমি কিনেছেন বলেও দাবি করেন স্থানীয়রা|
এ বিষয়ে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে| তদন্ত কর্মকর্তা অঙ্কুশ জানান, অভিযোগের বিষয়ে কয়েক দফা হাজিরার তারিখ দেওয়া হলেও অভিযুক্ত উপস্থিত হননি| পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে| এলাকাবাসী দ্রুত তদন্ত শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।