স্টাফ রিপোর্টার
মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারকারী এক ভারতীয় নাগরিক আটক করা হয়েছে। গতকাল রবিবার দুপুরের বিজিবি অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ভারতীয় নাগরিক জালিম শেখ (৫২) হুগলী জেলার পানড়ুয়া থানার বাটিকা গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গতকাল রবিবার বেলা দেড় টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার ৬০/৩৩-আর এর নিকট হুদাপাড়া গ্রামে হাবিলদার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে টহল পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় নাগিরক জালিম শেখ অবৈধভাবে দালালের মাধ্যমে মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে বিজিবি তাকে আটক করে। তার কাছ থেকে ভারতীয় পাসপোর্ট, ভারতীয় পরিচয় পত্র, আধার কার্ড, একটি ঙঢ়ঢ়ড় ঋ-২৯ মডেলের মোবাইল সেট, নগদ ৮৪৫ ইন্ডিয়ান রুপি এবং ২ টি ডেবিট কার্ড পাওয়া যায়। আটককৃত ভারতীয় নাগরিককে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারকারী এক ভারতীয় নাগরিক আটক



