মেহেরপুর অফিযস
মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে তেল নামানোর সময় লরি বোঝায় সাড়ে ৪ হাজার লিটার জ্বালানী তেল ডিজেল জব্দ করে হেফাজতে নিয়েছে গাংনী থানা পুলিশ।গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে গাংনী উপজেলার সাহেবনগর বাজার থেকে লরি বোঝায় তেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, ঝিনাইদহ ঢ ৪১-০০৪৩ নম্বরের লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। অথচ শুক্রবার মধ্যে রাতে অবৈধ ভাবে গাংনী উপজেলার সাহেবনগর বাজারের রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে লরি থেকে তেল নামানো হচ্ছে এমন খবর ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় রাতেই তেল বোঝায় লরিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে কাগজপত্র যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
গাংনীতে অবৈধভাবে তেল নামানোর সময় সাড়ে ৪ হাজার লিটার ডিজেলসহ ট্রাক জব্দ



