স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত ও খাবার স্যালাইন বিতরন করা হয়েছে। গতকাল কৃহস্পতিবার দিনব্যাপী চুয়াডাঙ্গা পৌর এলকার বিভিন্নস্থানে এ খাবার স্যালাইন বিতরণ করা হয়।
গত দুই দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদ্যু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে মানুষ চরম বিপাকে পড়েছে। বিষয়টি বিবেচনা করে তীব্র গরমে পথচারীদের স্বস্তি দিতে চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী আবিরের উদ্যোগে স্যালাইন পানি বিতরণ করা হয়। আবির নিজ হাতে তৃষ্ণাত মানুষের খাবার স্যালাইন খাওয়ায়ে দেন। তৃষ্ণার্ত মানুষের মুখে হাসি ফোটানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। এ সময় উপস্থিত ছিলেন ফাস্ট্ ক্যাপিটাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান (এ্যালেন), মাহীন বিল্লাহ, আল আমিন হাসান অন্তর, মোহাম্মদ রাকিব ও মেহেদী হাসান
চুয়াডাঙ্গায় তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার স্যালাইন বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী আবির



