স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পৌর নাগরিকদের নাগরিক সুবিধা বৃদ্ধিতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসন যৌথভাবে আগামী ২৫ মার্চ বুধবার পরিষ্কার পরিচ্ছন্ন দিবস পালন করার উদ্যোগ গ্রহন করেছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার বেলা ১১ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুন, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, সাংবাদিক সমিতির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি ও সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, পৌর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন আরা খাতুন, প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম, আলী হোসেন, নার্গিস জাহান, সিরাজুল ইসলাম মনি ও সেলিমুল হাবীবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় আগামী ২৫ মার্চ চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম উপলক্ষ্যে অভিযান শুরু হবে। এছাড়া, প্রতি শনিবার সকল দপ্তরে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। পৌর নাগরিকদের বাড়িঘর ও আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা আলোচনা হয়। এ বিষয়ে পৌর নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।
আগামী ২৫ মার্চ চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত



