চুয়াডাঙ্গায় দুই আইনজীবীর নমিনিকে বার কাউন্সিলের মরণোত্তর দাবির টাকা পরিশোধ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক দুই আইনজীবীর কল্যাণ তহবিলের মরণোত্তর দাবির টাকা পরিশোধ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নমিনিদের হাতে এ চেক দুটি তুলে দেয়া হয়। চেক দুটি গ্রহন করেন মরহুম মমতাজ খাতুনের নমিনি মেয়ে আয়েশা সিদ্দিকা স্মৃতি ৪ লাখ টাকা এবং সাজ্জাদ হোসেন রকির নমিনি মা শাহনাজ পারভীন ১ লাখ ৮০ হাজার টাকা।
এসময় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারোয়ার বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম মানি, সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান ও সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক আ.স.ম. আব্দুর রউফ, সিনিয়র আইনজীবী ওয়াহেদুজ্জামান বুলা, সোহরাব হোসেন ও মইন উদ্দিন মইনুল উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত : প্রয়াত আইনজীবী মমতাজ খাতুন ৬২ বছর বয়সে ২০২৫ সালের ২৩ এপ্রিল হ্নদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইতোপূর্বে মমতাজ খাতুন এর নমিনি চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির কল্যাণ তহবিল থেকে ১৫ লাখ টাকা পান। অপরদিকে, আইনজীবী সাজ্জাদ হোসেন রকি ২০২৫ সালের ২ এপ্রিল হ্নদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আইনজীবী সাজ্জাদ হোসেন রকির নমিনি চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির কল্যাণ তহবিল থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা পান।  

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।