আলমডাঙ্গায় বিক্রয় প্রতিনিধি জোটের ইফতার মাহফিল

আলমডাঙ্গা অফিস
পবিত্র মাহে রমজান উপলক্ষে আলমডাঙ্গায় বিক্রয় প্রতিনিধি জোটের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আলমডাঙ্গার সাদা ব্রীজ সংলগ্ন আলমডাঙ্গা শাখা কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পরিবেশক সমিতির সভাপতি শেখ রোকনুজ্জামান রোকন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য আল আমিন হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সভাপতি আল আমিন হোসেন পরশ, ব্যবসায়ী জামিরুল ইসলাম মোল্লা এবং বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট আলমডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক নাহিদ হাসান।
নাজমুল হক শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আশরাফুল ইসলাম ও সোহানুর রহমান, কোষাধ্যক্ষ লোকমান হোসেন। এছাড়া সংগঠনের সদস্যদের মধ্যে সাদ্দাম হোসেন, সাইদুল ইসলাম, গোলাম জাকারিয়া, রাজন, আব্দুস সালাম মেহেদীসহ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক গোলাম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।