দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে লোকনাথপুর স্কুল প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
হাউলি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসাইন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, রমজান মাস মানুষকে সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে। ইফতার মাহফিলে স্থানীয় মুসল্লি ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, হাউলী ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিকসহ সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রকিসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মিরাজ আলী।
হাউলি ইউনিয়ন ছাত্রদলের ইফতার মাহফিল



