ভাংবাড়ীয়ায় যুবদলের ইফতার মাহফিল

হাটবোয়ালিয়া প্রতিনিধি
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের সোহাগ মোড়ে যুবদলের উদ্যোগে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর পবিত্র মাহে রমজান উপলক্ষে সোহাগ মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক দেলদুয়ার জাহান ঝন্টু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ডালিম হোসেন, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ও জেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ। ভাংবাড়ীয়া ইউনিয়ন ওলামা দলের সভাপতি সবোদ আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুইট আলী, সাধারণ সম্পাদক সেলিম রেজা, ইউনিয়ন সাবেক ছাত্রদলের সভাপতি রাসেল হুদাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া যুবদল নেতা-কর্মীদের মধ্যে মিলন, হাসমত উল্লাহ, মুকুলুজ্জামান মিলন, মামুন, জাহিদ, রকিবুল, শিশির, আকরাম, ছোটন, সাইফুল ইসলাম, আক্কাস আলী, বকুল হোসেন, ফাইনাল আলী, মুকুল আলীসহ এলাকার আরও অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে মাওলানা সেলিম রেজা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।