দামুড়হুদা অফিস
দামুড়হুদার জুড়ানপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে এই তো কাছেই আছি সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার জুড়ানপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় রোজাদার মুসল্লীদের অংশ গ্রহণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মুফতি রবিউল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন
আহসানুল হক মিঠু, প্রবীণ ব্যক্তিত্ব জনাব হাজী মসলেম মন্ডল, প্রফেসর আহসান আলী, শহিদুল ইসলাম সরদার, লোকমান হোসেন, হাজী আফতাব উদ্দিন মল্লিক, নূর হোসেন মল্লিক, আব্দুস সালাম মাস্টার, আব্দুল মজিদ মাস্টার, মাস্টার হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আসাদুল হক মাস্টার, মুফতি রবিউল ইসলাম, মুফতি আবু সাঈদ, আকবর আলী মাস্টার, ফজলুর রহমান আনোয়ার হোসেন, রেজাউল সরদার আকরামুল হক টিটু, হারুনুর রশিদ, সাইফুল ইসলাম মাস্টার, মহিদুল ইসলাম মাস্টার, সেলিম উদ্দিন মাস্টার, আবু সাঈদ হাসান মাস্টার, সোহেল রানা, ফেরদৌস সরদার লিওন, আব্দুল আলিম, কওসার আলী,জাহিদুল ইসলামসহ গনমান্য ব্যক্তিবর্গ।



