দর্শনা পৌর প্রশাসকের ঈদগাহ পরিদর্শন

দর্শনা অফিস
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের নামাজ আদায়ের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করতে দর্শনা পৌরসভার ঐতিহ্যবাহী শ্যামপুর ঈশ্বরচন্দ্রপুর পৌর ঈদগাহ পরিদর্শন করেছেন দর্শনা পৌর প্রশাসক ও দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। পরিদর্শনকালে তিনি ঈদগাহ ময়দানের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং মুসল্লিদের নির্বিঘ্নে ঈদের নামাজ আদায়ের সুবিধার্থে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সঙ্গে থাকা পৌরসভার সংশ্লিষ্ট স্টাফদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত এক সাংবাদিক ঈদগাহে প্রবেশের প্রধান সড়কের বেহাল অবস্থার বিষয়টি প্রশাসকের নজরে আনলে তিনি অতি দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামত করে পিচ ঢালাইয়ের আশ্বাস দেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী ও পৌর সচিব সাজেদুল আলম, কর নির্ধারক জাহিদুল ইসলাম, কার্য সহকারী হারুন অর রশিদ এবং তছের আলী।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।