দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভ জনক স্বেচ্ছাসেবী সংগঠন ওরা বন্ধু সংঘ’র উদ্যোগে সপ্তাহ ব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে কার্পাসডাঙ্গা ইউনিয়নে ৭৫ জন বিধবা, অসহায়, প্রতিবন্ধী,বয়স্ক দিনমজুর নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। স্থানীয়রা সংগঠনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকোল্লা গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠিত কার্যক্রমের সভাপতিত্ব করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুরশেদ বীন ফয়সাল (তানজির)। প্রধানকৃত ঈদ সামগ্রী উপহারের মধ্যে ছিলেন, সেমাই, চিনি, সুজি, দুধ, সাবান, শ্যাম্পু, আলু,ডালডা প্রভৃতি।
ওরা বন্ধু সংঘ’র সামাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মিরাজুল ইসলাম মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার আক্তারুল ইসলাম, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদসহ উপকার ভোগীগণ!
দামুড়হুদার পীরপুরকোল্লায় ঈদ উপহার সামগ্রী বিতরণ



