আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম। গতকাল সোমবার মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাহাজ উদ্দিন মাস্টার, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক ও ছড়াকার আহাদ আলী মোল্লা, রহমান মুকুল, শ্রী প্রশান্ত কুমার বিশ্বাস, ফিরোজ ইফতেখার, আলম আশরাফ।
এছাড়া উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সহ-সভাপতি সোহেল হুদা ও আব্দুল্লাহ হক, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক সাইফুল ও তানজিদ হিরো, সাংগঠনিক সম্পাদক সঞ্জু আহমেদ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, কোষাধ্যক্ষ শাহরিয়ার শরিফ, আইসিটি বিষয়ক সম্পাদক কাজী সোহাগ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপন আলী, কার্যনির্বাহী সদস্য সেলিম রেজা ও সালাউদ্দিন মুক্তার এবং সদস্য ফিরোজ ইখতেখার, কলিন মোর্শেদ, আব্দুল্লাহ আল মামুন, তানভীর সোহেল, মহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক মতবিনিময় শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং পরে ইফতার অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলামের মতবিনিময় ও ইফতার



